মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৩.০৬ পিএম
  • ৭৪৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস মহামারির ধাক্কা মোকাবেলায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা ও জীবিকা নির্বাহের লক্ষ্যে দুইটি প্রকল্প বাস্তবায়নর জন্য।

শুক্রবার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে এই দুইটি প্রকল্পের মাধ্যমে দেশটির দরিদ্র এবং সুবিধা বঞ্চিত নারী, তরুণ ও বিদেশ ফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবেন। এতে আরও বলা হয়েছে, মোট ঋণের অর্ধেক তথা ৩০ কোটি ডলার ১০ লাখের বেশি তরুণ ও বিদেশ ফেরত শ্রমিকের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে ব্যয় করা হবে। বিবৃতিতে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় তরুণ, নারী ও প্রতিবন্ধীসহ সুবিধা বঞ্চিতদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা করোনা মহামারি চলাকালে বা মহামারির পর শ্রমবাজারে নিজেদের সম্পৃক্ত করতে পারেন।

বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে বলে উল্লেখ করে এতে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৩২ শ গ্রামের প্রায় সাড়ে সাত লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। লিখিত এই বিবৃতিতে বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেন করোনায় বাংলাদেশে লাখ লাখ মানুষ বিশেষ করে তরুণ, নারী শ্রমিক ও বিদেশ ফেরত ব্যক্তিদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্প দুইটির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বাড়ানো ও সুবিধা বঞ্চিতদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যে প্রস্তুত করা হবে বলে তিনি উল্লেখ করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com