বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৮.৪১ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ লোকজ ঘরানার গান গেয়ে নিজের গায়কীর পরিচয় দিয়েছেন ইলমা বখতিয়ার। তবে এতো দিন মৌলিক গান করা হয়নি তার। অবশেষে মৌলিক গানের ভুবনে আত্মপ্রকাশ করলেন তিনি। প্রকাশ্যে এসেছে ইলমার প্রথম গান। এ গানের শিরোনাম ‘পিরিতের কাতর’।

আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে। ‘বন্ধু আমার মানুষ ভালা, আমারে সে দেয় না জ্বালা, দিনে-রাইতে যখন খুশি করে যে আদর/ লোকে বলে আমি যে তার পিরিতের কাতর/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খান। সঙ্গীতায়োজনে ছিলেন নাভেদ পারভেজ।

এ গান প্রসঙ্গে গীতিকার জীবন বলেন, ‘গত প্রায় ১৫ বছরে অনেক শিল্পীরই প্রথম মৌলিক গান লিখেছি। তার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বা মানুষের ভালো লেগেছে এমন গানের সংখ্যাও কম নয়। এবার লিখেছি ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’। আমার নিজের খুব ভালোলাগার একটি গান হয়েছে এটি। বেলাল খানের দারুণ সুরে, বেশ ভালো সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ইলমার গায়কীতে জাস্ট মুগ্ধ হয়েছি। উজ্জল রহমান ভাইয়ের ক্রিয়েটিভ ভিডিও গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।’ গায়িকা ইলমা বললেন, ‘অনেক দিন ধরেই গান করছি। তবে নিজের প্রথম মৌলিক গান এটা।

সুতরাং এই গান নিয়ে আশা, আকাঙ্ক্ষা আর উচ্ছ্বাসের কমতি নেই। সবার চেষ্টায় সুন্দর একটা কাজ হয়েছে। আশা করি গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন এবং আমার ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা দেবেন।’ ‘পিরিতের কাতর’ গানের ভিডিও বানিয়েছেন উজ্জ্বল রহমান। ভিডিওতে মডেল হয়েছেন আফ্রিনা রাজিয়া তৃণা ও রিয়াসাদ শুভ। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com