শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য ও সংহতির বন্ধন গড়ে উঠেছে : ফৌজি বারহুম 

  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১, ৭.২৭ পিএম
  • ৮৩৩ বার পড়া হয়েছে

হামাসের মুখপাত্র ফৌজি বারহুম এক বিবৃতিতে  শুক্রবার বিকেলে ইসরায়েল বিরোধী সাহসী প্রতিরোধের ভূমিকায় গাজা ও পশ্চিম তীরের জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের মধ্যে যে ঐক্য ও সংহতির বন্ধন গড়ে উঠেছে, সেটা এই ঘটনায় প্রমাণ হয়েছে।

হামাসের প্রভাবশালী এই নেতা আরো বলেন, পশ্চিম তীরের বায়তুল মুকাদ্দাসের অধিবাসী ফিলিস্তিনিদের সমর্থনে গাজা থেকে ইসরাইল বিরোধী হামলার মাধ্যমে এবারের সংঘাত শুরু হয়েছে। সুতরাং সকল ফিলিস্তিনবাসীর উচিত একসঙ্গে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, যাতে দখলদার ইসরায়েলকে ধ্বংস করা যায়।

 

সাম্প্রতিক সংঘাতে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলপন্থী গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, হামাসের হামলায় এ পর্যন্ত অন্তত ৯ জন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কিছু।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের রকেট হামলার কারণে ইসরায়েল জুড়ে বিরাজ করছে আতঙ্ক। প্রতিরোধ সংগঠনগুলোর মুহুর্মুহু রকেট হামলায় যখনই সাইরেন বেজে উঠছে তখনই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছে ইসরায়েলিরা। বেশিরভাগ সময় তারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে কাটাচ্ছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, যে ফিলিস্তিনিরা এক সময় ইসরায়েলি ট্যাংকের সামনে শুধু পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানাতো, তারা আজ তাদের সামরিক সক্ষমতাকে দুই পক্ষের শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক সময় যারা ঢিল ছুড়তো আজ তারা রকেট-ক্ষেপণাস্ত্র ছোড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com