মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালেকশন বুথ চালু করল ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪, ১২.২৭ এএম
  • ১৫১ বার পড়া হয়েছে

 শিক্ষার্থীদের বিভিন্ন ফি সংগ্রহ এবং ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ও আধুনিক ক্যাম্পাসে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
৬ মে ২০২৪ ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত ক্যাম্পাসে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অ্যান্ড অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাফুজুল আজিজ আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং ব্র্যাক ইউনিভার্সিটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
কালেকশন বুথে ব্র্যাক ব্যাংক বিশ্ববিদ্যালয় কমিউনিটির চাহিদা পূরণে নানা ধরনের ব্যাংকিং সেবা দেবে। এই বুথের মাধ্যমে ব্র্যাক ব্যাংক শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহ করার পাশাপাশি শিক্ষার্থীদের ইকেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা এবং ব্র্যাক ব্যাংকের বিস্তৃত স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস ‘আগামী’ সংক্রান্ত ব্যাংকিং সেবা প্রদান করবে। এখান থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের ডেডিকেডেট এমপ্লয়ি ব্যাংকিং সেবা এবং আস্থা হেল্পডেস্ক সেবা নিতে পারবেন। ব্যাংকের উন্নত ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম)- এর মাধ্যমে ডিজিটাল নগদ জমা এবং উত্তোলন সুবিধা শিক্ষার্থী ও কর্মকর্তাদের আনন্দদায়ক ও উপভোগ্য ব্যাংকিং সেবা দেবে।
নিবেদিত কর্মী এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই বুথটির মাধ্যমে ব্র্যাক ব্যাংক বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের আনন্দাদায়ক, সহজ এবং উপভোগ্য ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য যে, ব্র্যাক ইউনিভার্সিটির অত্যাধুনিক এই ক্যাম্পাসটি দেশের একটি অন্যতম পরিবেশবান্ধব এবং টেকসই অবকাঠামো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com