সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

খিলক্ষেতে এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১, ১১.৩৮ পিএম
  • ৮৯০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাসেল, মোঃ জনি ও মোঃ দেলোয়ার হোসেন।

খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (১১ মে ২০২১) ‍দিবাগত রাত ২.২৫টায় কুড়িল ফ্লাইওভারের উপর চেকপোষ্ট ডিউটি করছিল খিলক্ষেত থানা পুলিশের একটি দল।

চেকপোষ্টে একটি সিএনজিকে থামার জন্য সিগন্যাল দিলে সিএনজিটি দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সিএনজিটি আটক করে। সিএনজি তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ যাত্রী বেশে থাকা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের খিলক্ষেত থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com