সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ।

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১, ১০.৩৭ পিএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে

আবু তালহা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন পরিবহন শ্রমিক ৩৫০ জনকে ১০কেজি চাল, ০২কেজি আলু এবং ০১ কেজি ডাল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।

১০ মে ২০২১ খ্রি: তারিখে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় পুলিশ সুপার বলেন, চলমান লকডাউনে পরিবহন শ্রমিকরা বেশ দুর্ভোগে পড়েছেন। সরকারের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন।

তাই সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সামান্য উপহার হিসাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জনাব মোঃ নূর আলম সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম, অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ থানা, ভারপ্রাপ্ত আরআই, আরওআই, আরও, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সহ-সভাপতি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com