সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ রোধ করতে মমতার কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ১১.১০ এএম
  • ৭০৪ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তাঁর প্রথম ও প্রধান কাজ হবে কোভিড সংক্রমণের মোকাবিলা করা। সেই অনুযায়ী  রাজভবন থেকে নবান্নে ফিরেই প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী।

তারপর একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে করোনা সংক্রমণ যে ভাবে ছড়িয়ে পড়েছে তাতে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। এখনই রাজ্যে পুরোপুরি লকডাউন করতে তিনি চাইছেন না। কিন্তু কয়েকটা কড়াকড়ি করতেই হবে।

যেমন বাইরে বেরোলে সকলকে মাস্ক পরতেই হবে।  ৬ই মে থেকে রাজ্যে লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে। মেট্রো রেল ও সড়ক পরিবহনে যানবাহন ৫০ শতাংশের মতো চলবে। সরকারি অফিসে উপস্থিতিও যেন ৫০ শতাংশের বেশি না হয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাঁর অনুরোধ, বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করতে। বাজারহাটের সময় কিছুটা বদলে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল পাঁচটা থেকে সাতটা করা হয়েছে।

এ ছাড়া সোনার দোকান বেলা ১২টা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক কর্মীদের সকাল ১০টা থেকে বেলা দু’টো পর্যন্ত কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, খবরের কাগজের হকারদের, পরিবহন কর্মীদের এবং সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত বলে গণ্য করা হবে এবং করোনা প্রতিষেধক দানের ব্যাপারে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া যাঁরা দ্বিতীয় ডোজ পাবেন, তাঁদের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়ার কথা হচ্ছে। আজকেই কেন্দ্র থেকে তিন লাখ ডোজ কোভিশিল্ড ও এক লাখ ডোজ কোভ্যাক্সিন পশ্চিমবঙ্গে পৌঁছেছে। এতে প্রতিষেধক দানে কিছুটা সুবিধা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com