বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রিকশা গার্ল’

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ৯.৫৯ পিএম
  • ৭৯৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ আলোচনায় রয়েছে বছর কয়েক ধরে। আন্তর্জাতিক কোনো উৎসব ছবিটির প্রিমিয়ারের জন্য অপেক্ষা করছিলেন নির্মাতারা। এবার প্রযোজক এরিক জে অ্যাডামস দিলেন সুখবর। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে ‘রিকশা গার্ল’।

এরিক এও বলেন, এই আমন্ত্রণের কারণে আগামী বছর একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারে জমা পড়ার যোগ্য হয়ে উঠল ছবিটি। আগামী ২২ জুলাই শুরু হয়ে ডারবানের এই উৎসব শেষ হবে ১ আগস্ট। ‘রিকশা গার্ল’-এর নাম ভূমিকায় আছেন নভেরা।

আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। পাবনা, গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ।

তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। কিশোরী নাঈমা এ ছবির মূল চরিত্রে। যে কিনা পরিবারকে সাহায্য করার জন্য পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসে। রিকশার প্যাডলে নাঈমার জীবনের ঘানি টানার গল্পই ওঠে এসেছে চলচ্চিত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com