বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদে বিটিভির চার নাটক

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১, ৯.৫৭ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিশেষ চারটি নাটক প্রচার হবে। নাটকগুলো হলো- ‘ফুফুর ঈদ’, ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’, ‘বিবাহ বিভ্রাট’ও ‘আহ্লাদে আটখানা’। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের আগের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।

অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান ও মিম চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে উপজীব্য করে নাটকটির গল্প গড়ে উঠেছে। ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বিশেষ নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’।

মাসুম রেজার রচনায় এটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডা. এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকারসহ অনেকে। রেজাউর রহমান ইজাজের রচনায় ও আবু তৌহিদের প্রযোজনায় ঈদের ২য় দিন রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচার হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’।

এতে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান প্রমুখ। করোনাকালে অনলাইনের মাধ্যমে বিয়ে করতে গিয়ে বর ও কণের বিভ্রাটে পড়ার গল্পে দেখা যাবে এই নাটকে। মাতিয়া বানু শুকুর রচনায় এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘আহ্লাদে আটখানা’ প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, আলমগীর কবির, মনোয়ার হোসেন, কাজী শামসুর রহমানসহ আরও অনেকে। এই গল্পে তিন মেয়েকে নিয়ে আকবর নামের এক রাগী ব্যক্তির সংসারের নানাচিত্র উঠে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com