শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছুঁইছুঁই

  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১, ৫.৫৯ পিএম
  • ৬৮৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছুঁইছুঁই করছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৬৮ হাজার ১৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশটিতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।

এদিকে টানা ১২তম দিনের মতো ভারতে তিন লাখের বেশি রোগী শনাক্ত হল। ওই একই সময়ে কোভিড-১৯ এ আরও তিন হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে দেশটিতে মৃতের মোট সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৯৫৯ জনে দাঁড়িয়েছে। আগের দিন রোববার দেশটি মহামারি শুরু হওয়ার পর থেকে একদিন সর্বোচ্চ তিন হাজার ৬৮৯ জনের মৃত্যু দেখেছে। একদিনে চার লাখ রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড ভারতকে দেখতে হয়েছে দুইদিন আগে।

বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ হয়েও করোনাভাইরাসের টিকার ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে। হাসপাতালে জায়গা নেই, জীবন রক্ষাকারী অক্সিজেনের মজুদ শেষ হয়ে যাচ্ছে।

মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হবে।

দেশটির অন্তত ১১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সংক্রমণের রাশ টেনে ধরতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অর্থনীতিতে প্রভাব নিয়ে উদ্বিগ্নতার কারণে দেশজুড়ে লকডাউন জারি করার বিষয়ে অনাগ্রহী বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

খবর এনডিটিভির।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com