বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা বিসিবির

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৫.২৮ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগের দিন আজ বুধবার দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম টেস্টের দল নিয়েই আগামীকাল পাল্লেকেলেতে খেলতে নামবে মুমিনুল হকের দল।

দ্বিতীয় টেস্টেও তামিম ইকবালের সঙ্গী হিসেবে সাইফকেই দেখা যাবে। আজ সংবাদ সম্মেলনে সেটা স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

পাল্লেকেলে টেস্টের শেষ দিন ড্র করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটির প্রথম ইনিংসে ৫৪১ রান করে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। ৩৭৮ বলে ১৬৩ রান করেছেন শান্ত। আর ৩০৪ বলে ১‌২৭ রান এসেছে অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে।

আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্যান্ডিতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com