বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধারাবাহিকের নাম ভূমিকায় শশী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৪.২৫ পিএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ শারমীন জোহা শশী যদিও বর্তমানে লকডাউনে গৃহবন্দী আছেন। কিন্তু তার আগে তিনি বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কমলাপুরের বিজলী’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।

নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন এবং পরিচালনা করেছেন তুষার খান। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি গ্রামে ধারাবাহিকটির ১৩ পর্বের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

 

এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে শশী বলেন, ‘রাজধানীর কমলাপুর এলাকায় চুরি, ছিনতাই এসব কাজে যারা সম্পৃক্ত তাদের একজন লিডার থাকে। তো গল্পে দেখা যাবে একসময় আমি বিজলী গ্রাম থেকে এসে সেই লিডার হয়ে যাই। গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিধায় কাজটিও করেছি ভীষণ আন্তরিকতা নিয়ে।

তাছাড়া আমার সঙ্গে এই ধারাবাহিকে যারা সহশিল্পী ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন ভীষণ সহযোগী।’ শশী জানান এরই মধ্যে তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্য জাহিদ বাবুলের রচনায় ও জুয়েল শরীফের পরিচালনায় আট পর্বের ধারাবাহিক ‘চৈতন্য’র কাজ শেষ করেছেন। আগামী কিছুদিনের মধ্যে মাহবুব মোর্শেদের রচনায় ও ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘মিস্টার কে’ নাটকে কাজ করার কথা রয়েছে শশীর।

শশী বর্তমানে অভিনয় করছেন বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক ‘প্রবাসী গ্রাম’এ। এছাড়াও শশী এরইমধ্যে শেষ করেছেন নাদিয়া আফরিনের পরিচালনায় সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোয়ন্নয়ন প্রকল্প নিয়ে নির্মিত ডকুফিকশনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com