বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৪.২০ পিএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’ আল সামাদ রুবেল ছোট্ট একটা গল্প এবং করোনা ভাইরাস আক্রান্তের সময় লকডাউনে এক যুবকের দিনের পর দিন ঘরবন্দী হয়ে থাকার ফলে যে মানসিক চাপ সৃষ্টি হয়। চাপ মুক্ত হওয়ার চেষ্টা নিয়েই ৮ মিনিট ৩ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’ নির্মান করা হয়েছে। জানা যায়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রত্যুষে প্রত্যাবর্তন’ খুব শীঘ্রই টঙ্কার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

প্রান্ত চন্দ’র চিত্রনাট্য, পুলক রাজ’র পরিচালনা ও চিত্রগ্রহণে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। অভিনয় করেছেন প্রান্ত চন্দ, পাখি চন্দ, কথা চন্দ। প্রান্ত চন্দ বলেন, আমি এর আগে কখনোই অভিনয় করি নি বিধায় অভিনয় জগৎটা আমার কাছে পুরোপুরি নতুন। টুকটাক লেখালেখি করেছিলাম এক সময়, সেই থেকেই শর্টফিল্মের স্ক্রিপ্ট টা লেখা। সংগীত জগতে আমি ছোটবেলা থেকেই যুক্ত।

গান শিখি, গান গাই। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যে আমাকে অভিনয়ও করতে হবে তা জানা ছিলো না। কেনোনা আমি অভিনয় করতে প্রচন্ড লজ্জা পেতাম। যাই হোক তাও প্রথমবারের মত কোনো শর্টফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পেরে কিছুটা লজ্জা পাচ্ছিলাম, আবার ভালোও লাগছিলো। আশা করি সবার কাছে ভালো লাগবে।

তরুণ নির্মাতা পুলক রাজ বলেন, “একটা ভালো ক্যামেরা নেই, স্টেন নেই, লাইট নেই, এডিটিং করার কম্পিউটার নেই, একদম শূন্য থেকে নির্মান করা কোন ভাবেই সম্ভব না। তারপরও হাল না ছেড়ে ছোট ভাই অরুনাভ মল্লিকের মোবইল দিয়ে সাহস করে নির্মানের চেষ্টা করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রত্যুষে প্রত্যাবর্তন । করোনা ভাইরাস নিয়ে গত বছর দেশ কঠোর লকডাউন ছিলো। মানুষ ঘর বন্দী থাকতে থাকতে মানসিক চাপে পড়ে গিয়েছিলো।

নতুন অবস্থায় বাস্তব চিত্র তোলে ধরার চেষ্টা করেছি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আসা করি দর্শকের ভালো লাগবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com