সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

হোমনায় ১১ মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৭.২৪ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা)প্রতিনিধি:   কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন(৩৫) নামের ১১ মাদক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে হোমনা বাসস্ট্যান্ড থেকে ১০০ পিছ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।

সে হোমনা পশ্চিম পাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে হোমনা বাস স্ট্যান্ড এলাকায় বিক্রির উদ্দেশ্যে একটি পরিত্যক্ত বাসের ভেতরে ইয়াবা রেখে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের নৈশকালীন টহল টিম ১০০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, বিল্লাল হোসেন (৩৫) হোমনা বাসস্ট্যান্ডের নির্জন স্থানে পরিত্যক্ত একটি বাসের ভেতরে ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে এস আই মোতাব্বিরের নেতৃত্বে পুলিশের নৈশকালীন টহল টিম অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবাসহ তাকে আটক করেন।

আজ শুক্রবার সকালে তাকে মাদক মামলায় চালান করা হয়েছে। তার বিরুদ্ধে হোমনা থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com