সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় ধামইরহাটে ফেন্সিডিল সহ দুই সাংবাদিক আটক 

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২.০৮ এএম
  • ২০১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল সহ মাহাবুব আলম রানা (২৮) ও সঞ্জয় কুমার দাশ জয় (২৭) নামে দুই জন কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ধামইরহাট উপজেলায় রুপনারায়নপুর থেকে দুই বোতল ফেনসিডিল সহ তাদের কে আটক করা হয়। আটককৃত মাহাবুব আলম (রানা) নিজেকে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে আসতেন তিনি নওগাঁ সদর উপজেলার লাটাপাড়া মহল্লার আবুল মাস্টারের ছেলে। অপর সঞ্জয় কুমার দাশ (জয়) নিজেকে বিবিসিনিউজ২৪ ডটকম এর নওগাঁ জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আসছিলেন তিনি নওগাঁ হাট-নওগাঁর সমরেশ কুমার দাশের ছেলে। ধামইরহাট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, তারা সাংবাদিক পরিচয় দিয়ে নিয়মিত ধামুইরহাট ও  পত্নীতলা উপজেলার বিভিন্ন স্থানে ফেনসিডিল খাওয়ার জন্য আসত এবং সাথে নিয়ে যেত। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল উপজেলার রুপনারায়নপুর থেকে ফেনসিডিল সহ তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি ফেজার মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে। আগামিকাল জেল হাজতে তাদেরকে প্রেরন করা হবে। ও‘সি আরো বলেন, সাংবাদিক মাহবুব আলম রানার বিরুদ্ধে ইতোমধ্যে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com