সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গম সংগ্রহ লটারির মাধ্যমে রানীশংকৈলে কৃষক নির্বাচন ঠাকুরগাঁও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১২.০৯ পিএম
  • ৮৮৬ বার পড়া হয়েছে

প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের কাছ সরাসরি ন্যায্যমূল্যে গম সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে এ উপজেলার কৃষকদের ভাগ্য। বুধবার (২১ এপ্রিল) খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ হাজার ২৬৫ জন ভাগ্যবান কৃষককে নির্বাচন করা হয়। যাদের কাছ থেকে ১১২০ টাকা মণ দরে গম কেনা হবে। জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৩ হাজার ২৬৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর। প্রতি কেজি গম ২৮ টাকা কেজি দরে মূল্য নির্ধারণ করা হয়েছে। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডী, উপ-খাদ্য পরিদর্শক কর্মকর্তা নবাব হোসেন, তহসিলদার জাহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, আ. রউফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদিকবৃন্দ। উল্লেখ্য, যে ১৮ হাজার ৮১২ জন কৃষকের মধ্যে ৩ হাজার ২৬৫ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে, তাদের কাছ থেকে আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার সরাসরি কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গম সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com