সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

প্রতিবন্ধী শিশুর পিতা-মাতার সন্ধান প্রয়োজন

  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১০.৪৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী শিশুর (১২) পিতা-মাতার সন্ধান প্রয়োজন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

তার গায়ের রং উজ্জল শ্যাম বর্ণ। উচ্চতা ৪ ফিট ১০ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা অ্যাস কালারের চেক জামা ও টিয়া কালারের ওড়না ছিল।

গত ১৭  এপ্রিল, ২০২১ ( শনিবার) জনৈক রাফিউল ইসলাম শেরেবাংলা নগর থানার আগারগাঁও শহিদটেক বস্তি এলাকার সামনে একটি বাক প্রতিবন্ধী মেয়েকে দেখতে পান। এরপর, উক্ত মেয়েটির নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে সে কিছুই বলতে পারে না।

পরবর্তীতে উক্ত ভিকটিমকে শেরেবাংলা নগর থানার টহল ডিউটিরত এএসআই কাফী সরকার এর নিকট ভিকটিম কে বুঝিযে দেন। পরবর্তীতে থানা পুলিশ ভিকটিমকে নিরাপদ হেফাজত এবং কাউন্সিলিং এর জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করেন। এ সংক্রান্তে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি নং-৭৭৫, তারিখ-১৭/০৪/২০২১) করা হয়েছে।

উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com