বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘরবন্দি মুমতাহিনা টয়া

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১.১২ পিএম
  • ৪৪৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঘরবন্দি মুমতাহিনা টয়া লাক্স তারকা মুমতাহিনা টয়া। রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র- এ তিন মাধ্যমেই বিচরণ করছেন এই অভিনেত্রী। বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে আগে নিয়মিত নির্মিত নাটকগুলো করলেও এখন কর্ম পরিকল্পনায় একটু ভিন্নতা এনেছেন তিনি। ঈদে কী কাজ করবেন তা ঠিক করে রেখেছেন। তবে এই মুহূর্তে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় স্বেচ্ছায় ঘরবন্দি রয়েছেন টয়া। তিনি গণমাধ্যমকে বলেন, হাতে থাকা সব কাজ বন্ধ রেখেছি। আমি আমার জায়গা থেকে সাবধানে থাকার চেষ্টা করছি।

কোনোভাবেই ঝুঁকি নিতে চাই না। বাসাতে বয়স্ক লোক আছেন। শুটিং করে তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। যদি আমার কারণে পরিবারের কেউ করোনায় আক্রান্ত হন সেটা হবে দুঃখজনক। গত ৬ই এপ্রিল থেকে তাই বাসাতেই আছি। খুব জরুরি দরকার ছাড়া বের হইনি।

লকডাউন শেষ হলে শুটিংয়ের চিন্তা-ভাবনা আছে।’ ভক্ত ও সাধারণ মানুষদের সচেতন থাকার কথা উল্লেখ করে টয়া আরো বলেন, ‘আমি বুঝতে পারছি না করোনার ভয়টা এখন পর্যন্ত আমরা পাচ্ছি কিনা। মানুষ এদিক সেদিক অযথা ঘোরাফেরা করছে। গত বছর আমরা দেখেছি বিশ্বের অনেক দেশ করোনার কবলে বিক্ষিপ্ত হয়ে পড়েছে। তারা বুঝতে পারছিল না কীভাবে পরিস্থিতি সামাল দেবে। সেই জায়গায় আমরা কেন এখনো সচেতন হচ্ছি না।

এদিকে অভিনেত্রী জানান তার আসন্ন ঈদ উপলক্ষে তিন-চারটি কাজ করার সম্ভাবনা আছে। টয়া বলেন, ‘বেছে বেছে কাজ করবো। একটা নাটকের শুটিংও করেছি। সব ঠিক থাকলে আবার এই মাসের শেষে শুটিং করবো। টয়াকে ‘বেঙ্গল বিউটি’ শিরোনামের একটি সিনেমায় দেখা গিয়েছিল।

এরপর আর সিনেমায় দেখা যায়নি কেন? তিনি বলেন, সিনেমা বড় ব্যাপার। ‘বেঙ্গল বিউটি’কে ছাড়িয়ে যাবে- এমন মানের সিনেমা না হলে করার ইচ্ছা নেই। সেই ধরনের কোনো প্রস্তাবও পাইনি। অভিনয়ের পাশাপাশি নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও আছে টয়ার। চ্যানেলটি নিয়ে নানা পরিকল্পনা রয়েছে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com