বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনামুক্ত ক্যাটরিনা কাইফ

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১.১০ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মরণঘাতী করোনাভাইরাস মুক্ত হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তথ্যটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

করোনা আক্রান্ত হওয়ার পর ঘরেই কোয়ারেন্টাইনে ছিলেন ক্যাটরিনা। (১৭ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা। ক্যাপশনে লেখেনে, ‘নেগেটিভ। যারা আমার খোঁজ নিয়েছেন ধন্যবাদ।

বিষয়টি অনেক ভালো লেগেছে।’ গত ৬ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান ক্যাটরিনা। ইনস্টাগ্রামে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি।

সঙ্গে সঙ্গেই নিজেকে সবার কাছে থেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শে সকল নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন সকলকে বলব, দ্রুত পরীক্ষা করান। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’ মুক্তির অপেক্ষায় ক্যাটরিনার ‘সূর্যবংশী’। সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘ফোন ভূত’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান কাট্টারের সঙ্গে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন ক্যাটরিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com