বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশের সিনেমার মিষ্টি মেয়ে কবরীর স্মৃতিটুকু থাক

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৪.০৯ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ চলে গেলেন কবরী। বাংলাদেশের সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী। ঢাকার সিনেমার ‘মিষ্টি মেয়ে’ কবরী। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সংবাদ সারাক্ষণ কে কবরীর ছেলে শাকের চিশতী খবরটি নিশ্চিত করেন। জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তখনই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীকে আইসিইউ তে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সারাহ বেগম কবরীর ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়।

এর পরে কবরী চলেন তার নিজ গতিতে। অভিনয় করেন জলছবি,বাহানা,সাত ভাই চম্পা,আবির্ভাব,বাঁশরি,যে আগুনে পুড়ি,‘দীপ নেভে নাই,দর্পচূর্ণ,ক খ গ ঘ ঙ,বিনিময় ছবিগুলো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকা থেকে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী।

শতাধিকের বেশী ছবিতে অভিনয় করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর তিতাস একটি নদীর নাম,সুজন সখী,রংবাজ,ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। এরপর এগিয়ে চলা সামনের দিকে। কবরীর জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে-নীল আকাশের নিচে,সারেং বৌ,ময়নামতি,হীরামন,দেবদাস, চোরাবালি। ৫০ বছরের বেশি সময় কবরী চলচ্চিত্রে তখনকার সময়ের সকল হিট নায়কদের সাথে কাজ করেছেন তিনি। ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলো রাজ্জাক-কবরী। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী।

তখন তার নাম ছিল মিনা পাল। বাবার নাম ছিল শ্রীকৃষ্ণদাস পাল এবং মা ছিলেন লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চ মাতান তিনি। তারপর টেলিভিশন ও সবশেষে সিনেমায়। কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। সম্পর্ক বিচ্ছেদের পর ১৯৭৮ সালে তিনি বিয়ে করেন সফিউদ্দীন সরোয়ারকে। ২০০৮ সালে তাঁদেরও বিচ্ছেদ হয়ে যায়। মৃত্যুর আগে কবরী রেখে গেছেন পাঁচ সন্তান।

কবরী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননাসহ বহু পুরস্কার ও সম্মাননা। কবরী ছবি পরিচালনায় আসেন ২০০৫ সালে ‘আয়না’ নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই -স্মৃতিটুকু থাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com