বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের বিরুদ্ধে বিচার শুরু হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ প্রার্থনা

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১.২৭ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ফজর নামাজের পর রোহিঙ্গা ক্যাম্পের মসজিদগুলোতে ছিল বিশেষ মোনাজাত। বেশ কিছু স্থানে মসজিদের আঙ্গিনা এবং খোলা মাঠে সমবেত প্রার্থনা করেন রোহিঙ্গারা। এসময় বাংলাদেশ এবং গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। The International Court of Justice বা আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার শুনানি শুরু হওয়ায় ক্যাম্পজুড়ে বিরাজ করছে খুশির আমেজ।

গণহত্যার বিচার শুরুর দিনে মিয়ানমার সেনা বাহিনীর হাতে নিহত রোহিঙ্গাদের স্মরণ করছেন তাদের স্বজনরা। নিহতদের আত্মার মাগফেরাত এবং গণহত্যার বিচার প্রার্থনা করে রোজা রেখেছেন অনেক রোহিঙ্গা। এতোদিন দাম্ভিকতা নিয়ে টিকে থাকা মিয়ানমারকে বিচারের সম্মুখীন করাকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন রোহিঙ্গারা।

মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দৃষ্টান্তমূলক একটি রায় হবে, আর এই রায়ের মাধ্যমে বিশ্ব জনমত গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা রোহিঙ্গাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com