বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পরির বেশে আইরিন

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৩.৫৮ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনাকালেও দারুণ ব্যস্ত চিত্রনায়িকা আইরিন। ছবিতে অভিনয় এবং বিজ্ঞাপনের মডেলিং- দুই মাধ্যমেই সমানতালে কাজ করছেন। এ সবের পাশাপাশি প্রথমবার একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে পারফরম করবেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘গল্প শেষে ঘুমের দেশে’।

দুরন্ত টিভির জন্য নির্মিতব্য শিশুতোষ এ অনুষ্ঠানে আইরিন সাদা পরির সাজে উপস্থিত শিশুদের মজার সব গল্প শোনাবেন। ১৮ এপ্রিল থেকে টানা তিন দিন এফডিসিতে স্থাপিত চ্যানেলটির নিজস্ব সেটে অনুষ্ঠানটির চিত্রায়ণ হবে। এটি আগামী ঈদের অনুষ্ঠানমালায় দেখা যাবে।

এতে উপস্থিতি প্রসঙ্গে আইরিন গণমাধ্যমকে বলেন, ‘প্রথমবার এ ধরনের চরিত্র ধারণ করতে যাচ্ছি। কাজটি খুবই আনন্দের। শুনেছি এফডিসির ভেতর ফ্লোরগুলোতে কাজে কোনো নিষেধাজ্ঞা নেই। এ বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন আমাকে। আশা করছি ব্যতিক্রমী এ অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’

এদিকে লকডাউনের আগে সর্বশেষ জেসমিন আক্তার নদীর পরিচালনায় ‘চৈত্র্যের দুপুর’ নামের একটি ছবির শুটিং করেছেন এ অভিনেত্রী। তবে করোনার কারণে তার একাধিক ছবির শুটিং আটকে আছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com