বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৭.৫৮ পিএম
  • ৯০১ বার পড়া হয়েছে
 আসাদুজ্জামান মাসুদঃ ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় বাংলা সিনেমা সুতরাং এর মাধ্যমে আগমন ঘটে দেশের জনপ্রিয় অভিনেত্রী নারায়ণগঞ্জের মেয়ে সারাহ বেগম কবরীর, সেই পথ চলা শুরু থেকে নায়িকা কবরীকে পিছন ফিরে তাকাতে হয়নি,তিতাস একটি নদীর নাম, রংবাজ,সারেং বউ,সুজন সখির মতো পরবর্তীতে তার অসংখ্য কালজয়ী ছবি বাংলার মানুষের মন জয় করে নেয়। নায়িকা কবরী অভিনয়ের ইতি ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগে যোগদান করে সংসদ সদস্য হয়ে রাজনীতিতে নারায়ণগঞ্জের মাঠ কাঁপান কবরী। দেশের স্বনামধন্য চিত্রনায়িকা এবং সাবেক সংসদ সদস্য কবরী আজ লাইফ সাপোর্টে। কবরীর ছেলে শাকের চিশতী জানায় তার মায়ের অক্সিজেন ওঠানামা করছে এবং তিনি প্রানপন লড়ছে, তার মায়ের শরীরে করোনাভাইরাস বাসা বাঁধার কারণে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে বৃহস্পতিবার দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়,তার ফুসফুসের অবস্হা ভালো নয়। কবরীর ছেলে শাকের চিশতী তার মায়ের জন্য দেশবাসী এবং তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com