বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মানবাধিকার রক্ষা করার জন্য আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন :প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২.২১ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। তার মতে, আমাদের সব থেকে যেটা প্রয়োজন মানবাধিকার রক্ষা করার জন্য আইনের শাসন নিশ্চিত করা। নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীদের দায়মুক্তি দিতে ১৯৭৫ সালে ইনডেমনিটি অধ্যাদেশ জারির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীরা দম্ভ করে বলতো তাদের কেউ বিচার করতে পারবে না। কারণ তাদের দায়মুক্তি দেয়া হয়েছিল। শেখ হাসিনা বলেন, আমার মায়ের কি অপরাধ ছিল? দুই ভাইয়েরইবা কি অপরাধ? তারা তো মুক্তিযোদ্ধা ছিল। দশ বছরের রাসেলের কি অপরাধ ছিল? দায়মুক্তির পর হত্যাকারীদের পুরস্কৃত করা হয়। দেয়া হয় তাদের রাজনীতি করার সুযোগ। শুধু কি তাই, ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ভোট চুরি করে দুইজন খুনিকে সংসদ সদস্য করা হয়। এক খুনিকে বিরোধী দলের নেতার চেয়ারে বসানো হয়। আরেকজনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়। প্রধানমন্ত্রী বলেন, অন্যায়-অবিচার যারা প্রশ্রয় দেয় সেই দেশে বার বার মানবাধিকার লঙ্ঘন হবে- এটাই স্বাভাবিক।

ওদিকে, বাংলাদেশে মানবাধিকার বলতে কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ফকরুল বলেন, কথা ছিল মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজপথে র‌্যালি হবে। কিন্তু সরকার অনুমতি দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com