বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনায় ফের এলোমেলো সংগীতাঙ্গন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৭.৩৪ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

করোনায় ফের এলোমেলো সংগীতাঙ্গন বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গত কয়েক বছর ধরে সংগীতের অবস্থা এমনিতেই বেশ নাজুক। তার ওপর গত বছর করোনা মহামারি পুরোপুরি এলোমেলো করে দেয় এ অঙ্গনকে। বিশেষ করে স্টেজ শো বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই বেকার হয়ে পড়েন শিল্পী-মিউজিশিয়ানরা। অনেকে ঢাকা শহরে টিকতে না পেরে গ্রামে চলে যান, বেছে নেন অন্য পেশা। তবে গত বছরের শেষের দিক থেকে করোনা পরিস্থিতি সহনীয় থাকায় ধীরে ধীরে স্টেজ শো যেমন বাড়তে থাকে তেমনি গান প্রকাশের সংখ্যাও বাড়ে। মাত্রই ঠিক হওয়া শুরু হয়েছিল স্টেজ।

শিল্পী-মিউজিশিয়ানরাও ব্যস্ত হয়েছিলেন এ মাধ্যমটিতে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে আবার ল-ভ- করে দিয়েছে সংগীতাঙ্গনকে। পাশাপাশি শিল্পী- মিউজিশিয়ানসহ সংশ্লিষ্টদের মনও ভেঙে গেছে। জীবন ও জীবিকার মাঝে দোদুল্যমান অবস্থায় রয়েছেন তারা। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত মাসের মাঝামাঝি থেকে বাতিল হতে থাকে স্টেজ শো।

এরইমধ্যে শিল্পীদের দেশের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক শো বাতিল হয়েছে। আর লকডাউন চলে আসায় শো পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রমজানে এমনিতেই স্টেজ শো তেমন আয়োজন হয় না। সেদিক থেকে রমজানের এমন পরিস্থিতি দেশের শিল্পী-মিউজিশিয়ানদের জন্য বড় ধাক্কা। এই ধাক্কা কতটা কে সামলাতে পারবেন সেটা নিয়েও প্রশ্ন রয়ে যায়। তাহলে কি আবার অনেক শিল্পী-মিউজিশিয়ান এমন পরিস্থিতিতে হারিয়ে যাবেন, যেমনটা গিয়েছেন গত বছর! অনেক নিয়মিত শিল্পী ও মিউজিশিয়ানদের কাছ থেকে তেমন ইঙ্গিতও পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গণমাধ্যমকে বলেন, ‘করোনা শুরু হওয়ার পর পরই সংগীতাঙ্গনে অনিশ্চয়তা শুরু হয়। তবে গত কয়েক মাসে সেটা অনেকটা ঠিক হয়ে আসছিল। কিন্তু করোনার ভয়াবহতা আবার সব এলোমেলো করে দিলো। এভাবে আসলে টিকে থাকা কঠিন। কারণ দিনের পর দিন স্টেজ শো না থাকায় নিয়মিত শিল্পীদের বেকার থাকতে হচ্ছে।

সব থেকে বড় বিষয় হলো এর শেষ কোথায়, সেটা জানা নেই কারও। এতটুকু চাওয়া, এই খারাপ সময়ে যেন বিচ্ছিন্ন হয়ে না যাই আমরা। সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি।’ চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী ঝিলিক বলেন, ‘মাত্রই স্টেজ শো শুরু করেছিলাম। তিনটি শো করেছি পর পর। কিন্তু তারপর করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলো।

এখন তো লকডাউন চলছে। আসলে যারা আমরা স্টেজে নিয়মিত কাজ করি তারা চোখে অন্ধকার দেখছি। ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও শঙ্কা কাজ করছে। তবে যত দ্রুত করোনা পরিস্থিতি ঠিক হবে আমাদের সংগীতাঙ্গন তথা সব পেশার মানুষের জন্যই সেটা ভালো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com