রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহিন ফরাজী বলেন, মঙ্গলবার (১৩ এপ্রিল ২০২১) ১৬.৪০ টায় দারুসসালাম থানার বাগবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম– মোঃ ইকবাল হোসেন(৪২)। এসময় তার হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে।