আসাদুজ্জামান মাসুদঃ সোমবার রাতে সদর উপজেলার পশরা গ্রামের এম এ আজিজ উচ্চ বিদ্যালয় এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকটির বয়স আনুমানিক ৩০ বছর এবং যুবকটি পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানায় নিহত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে,পুলিশ আরো জানায় মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থলের বাড়ির মালিক দিলীপ বিশ্বাস জানান মাঝরাতে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পান এবং চোর সন্দেহে বাড়ির লোকজন চোর চোর বলে চিৎকার করতে থাকে তখন গ্রামবাসী এসেই বাড়িতে জড়ো হয় এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন ব্যক্তি গ্রামবাসীর কাছে আটক হয় এবং গ্রামবাসী ধরাপড়া লোকটিকে গণপিটুনি দেয়।
গণপিটুনিতে আহত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে।