সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় পুলিশের মামলায় বিএনপির আরও তিন নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ৭.৩৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলায় বিএনপির আরও তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আফজাল হোসেন সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসারব হোসেন। নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন জানান , গত ৩০ মার্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

পুলিশ বাঁধা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় অন্তত ১০০ জন নেতাকর্মী আহত হয়েছেন। উল্টো মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ৩০ মার্চ পৃথক দুইটি মামলা করেন। এ মামলায় এর আগে ১৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করে রোববার (১১ এপ্রিল) আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেয়। ওসি আরও বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা করা হয়।

দুই মামলায় ৫৭ জন করে একই ব্যক্তিসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অজ্ঞাত কতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তা জানানো হয়নি। এর আগে গত পহেলা এপ্রিল মোট ১৪ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com