সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বাকপ্রতিবন্ধী শিশুটির, বাবা-মাকে খুঁজছে ঠাকুরগাঁও পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৯.৫৪ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী, রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধি: শিশুটির বয়স আট বছরের মতো। কথা বলতে পারে না, লিখতেও পারে না। বাবা-মাকে হারিয়ে ঠাকুরগাঁও শহরে আসা বাকপ্রতিবন্ধী এই শিশুটিকে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। দুপুরের পর থেকেই তাকে ঠাকুরগাঁও সদর থানায় রাখা হয়েছে।

পরিচয় শনাক্তে শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দুপুরের দিকে ঠাকুরগাঁও শহরের রোড কালিতলা এলাকা থেকে আট বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুটির বিষয়ে থানায় খবর দেওয়া হয়। পরে সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরিচয় জানতে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় শিশুটির ছবি পাঠানো হয়েছে। এছাড়াও আমরা আমাদের নিজস্ব ফেসবুকসহ অফিসিয়াল ফেসবুকে শিশুটির ছবি পোস্ট করেছি। তিনি আরও বলেন, শিশুটি কথা বলতে পারে না, তাকে তার বাসার ঠিকানা লিখতে বলা হলেও সে লিখতে পারছে না।

তাই সঠিক পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা তাকে এখানেই রেখে দিব। তার দেখাশোনার দায়িত্ব আমাদের। পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com