শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আবারো করোনার প্রকোপ বৃদ্ধি, নতুন করে আক্রান্ত ৫ জন।

  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৭.৩৫ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ীতে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২জন। বর্তমান রোগী ৫ জন। এদিকে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়ে না না অজুহাতে মাক্স ছাড়াই ঘোরা ফেরা করছেন অনেকই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত ৩০ মার্চ মঙ্গলবার পর্যন্ত ফুলবাড়ী উপজোলায় নতুন ৫ জনসহ এ পর্যন্ত ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে, ১৬৪ জন সুস্থ হয়েছেন।  তবে নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অথচ গত ২৩ মার্চ পর্যন্ত এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ছিলো শুন্যের কোঠায়। ফুলবাড়ী উপজেলায় এ পর্যন্ত ৭ হাজার ১৭ জনকে করোনার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। মোট টার্গেট ছিলো ৫হাজার ৬শ ৫১জন। যা লক্ষ্য মাত্রার বিপরিতে ১শ ২৫ শতাংশ হারে। গত বছরের ১৪ এপ্রিল থেকে এক বছরে ১৮ হাজারেরও বেশী স্যাম্পল সংগ্রহ করা হয় যা চলতি বছরের গত ১০মার্চ পর্যন্ত পরিক্ষার বিপরিতে শনাক্তের হার ছিলো ৪ দশমিক ৮/৩ শতাংশ, ৩০ মার্চে এসে দাড়িয়েছে ১৪ দশমিক ৮৪ শতাংশ।

ফুলবাড়ী পৌর শহর ঘুরে দেখা গেছে, সম্প্রতি সবকিছু খুলে দেয়ায় সবাই আগের মতই চলা ফেরা শুরু করেছে, মানছেনা সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি। সেইসাথে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়েই ঘরের বাইরে মাক্স ছাড়াই দেদারছে ঘোরা ফেরা করছেন অনেকেই। অপরদিকে সরকারী নির্দেশনা না মেনে যাত্রীবাহী বাস এবং যানবাহন গুলো আগের মতই যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো: রিয়াজ উদ্দিন জানান, সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা গুলো দেয়া হয়েছে তা অবশ্যই মানতে হবে। যদি কেউ এর ব্যাতিক্রম করে তবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে খুব শিঘ্রই অভিযান পরিচালোনা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. মশিউর রহমান বলেন, যারা এখোনো টিকা নেয়নি, প্রথম ধাপের করোনার টিকা ৫ এপ্রিল পর্যন্ত দেয়া হবে। পরবর্তি নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব আবারো বৃদ্ধি পাচ্ছে, তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com