সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দিনাজপুরের ফুলবাড়ীতে ইঞ্জিন বসিয়ে নদীতে মাছ ধরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৫.৫৮ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;  দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর গতিপথ বন্ধ করে অবৈধ্য পন্থায় মৎস্য স্বীকারের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৯ জন জেলের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

গত (২৯ মার্চ) সোমবার সকাল ১১টায়  উপজেলা খয়েরবাড়ী বাজার সংলগ্ন যমুনা ব্রিজ সংলগ্ন ছোট যমুনা নদীতে উভয় পাশে গতিপথ আটকে এবং ইঞ্জিন চালিত মেশিন দিয়ে মৎস্য স্বীকার করার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৮৫ সালের মৎস্য সংরক্ষণ আইন দন্ডবিধি ৬ অনুয়ায়ী ৯ জন মৎস্য স্বীকারীকে জরিমানা আদায় এবং অবৈধ চারটি ইঞ্জিন জব্দ করেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া। এই অভিযানে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন ফুলবাড়ী থানা পুলিশ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, এখানে ছোট যমুনা নদীতে কিছু মানুষ এসেছে তারা নদীতে অবৈধ ভাবে ইঞ্জিনে স্থাপন করে মাছ ধরার চেষ্টা করছিলো। যা মৎস্য স্বিকার আইন অনুযায়ী পরিপন্থি। আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে আমরা অভিযান করেছি, এখানে আমরা নয়জনকে পেয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করেছি এবং তাদের ব্যবহারিত অবৈধ চারটি ইঞ্জিন জব্দ করা হয়েছে।

জরিমানা প্রদানকারী জেলারা হচ্ছেন, মোঃ বকুল হোসেন (৩২), পিতা মৃত সাদেক আলী, গ্রাম খয়ের বাড়ি ডাঙ্গা, ফুলবাড়ী, মোঃ মঞ্জুরুল ইসলাম (২৮), পিতা মোঃ আব্দুস সালাম, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ। মোঃ সেলিম রেজা (৩০), পিতাঃ মোঃ মমতাজ আলী, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ। মোঃ সাজু (২৯), পিতা মোঃ সোহরাব আলী, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ, মোঃ রুবেল আহমেদ (২৯), পিতা মোঃ আনারুল ইসলাম, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ; মোঃ মাসুদ রানা (১৮), পিতা মোঃ মিজানুর রহমান, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ; মোঃ রিজভি, পিতা মোঃ রহমত আলী, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ; মোঃ আসিফ রায়হান (২১), পিতাঃ মোঃ আফজাল হোসেন, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ এবং মোঃ রিপন (২০), পিতা মোঃ সুলতান, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com