সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অজ্ঞাতনামা মৃত নারীর পরিচয় আবশ্যক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৭.১৬ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় প্রাপ্ত একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত মহিলার পরিচয় খুঁজছে পুলিশ।

গত ১১ মার্চ, ২০২১ বিকাল ৪.৩০ টায় মাধবপুর থানার বুল্লা ইউনিয়নের রামপুরা গ্রামের খোরদর নদীর পশ্চিম পাড়ে অজ্ঞাতনামা মহিলার এ লাশ পাওয়া যায়।

মৃত মহিলার আনুমানিক বয়স ২০/২৫ বছর। তার গায়ে ছিল হলুদ চেক জামা, হলুদ ওড়না ও কালো পায়জামা। মৃত দেহটি ছিল সম্পূর্ণ পচাঁ ও ক্ষত-বিক্ষত। গলায় গামছা ও নাইলনের রশি দ্বারা বাধাঁ ছিল। ধারনা করা হচ্ছে, অজ্ঞতানামা লোকেরা তাকে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়। পরে অজ্ঞাত মহিলার মৃতদেহটি উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।

এ সংক্রান্তে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। মামলা নম্বর–২০, তারিখ–১২ মার্চ, ২০২১ খ্রিঃ।

ছবিতে প্রদর্শিত মৃত মহিলার ছবি ও পরনের থাকা কাপড়-চোপর দেখে কেউ সনাক্ত করতে পারলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (০১৩২০–১১৮৮০৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com