মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খেয়ালীর প্রযোজনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১, ৮.০৪ পিএম
  • ৫৫৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ খেয়ালীর প্রযোজনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ মঞ্চায়নের মধ্যদিয়ে যুদ্ধের ভয়াবহতা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর প্রয়াসে বিভাগীয় শহরসহ দেশময় সাংস্কৃতিক জাগরণের আয়োজন করতে যাচ্ছে খেয়ালীনাট্যদল।

আগামী ১২ মার্চ রোজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে খেয়ালীর আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ মঞ্চস্ত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ।

প্রধান বক্তা হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ।বিশেষ অতিথি সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এড সানজিদা খানম । সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালী সভাপতি এ কে এম আহসানুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com