মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের নাটকে ব্যস্ত মোশাররফ করিম

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১, ৭.৫৬ পিএম
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদের নাটকে ব্যস্ত মোশাররফ করিম করোনাকাল শুরুর পর অনেকের মতোই কাজ বন্ধ রেখেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে লকডাউন উঠে গেলে ধীরে ধীরে অভিনয় ব্যস্ততা বৃদ্ধি করেছেন এ অভিনেতা। গত বছরের শেষ দিক থেকে ব্যস্ততায় দিন কাটছে তার। নিয়মিত কাজের পাশাপাশি ঈদের নাটকের শুটিংও করছেন কিছুদিন আগে থেকে।

এরই মধ্যে নির্মাতা সাগর জাহানের পরিচালনায় ঈদের একাধিক নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এসব নাটকের মধ্যে একখ- পাশাপাশি ঈদ ধারাবাহিকও রয়েছে। ধারাবাহিকগুলো হচ্ছে- ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’ ও ‘তালমিসরী না হাওয়াই মিঠাই’। দুটিই ৭ পর্বের নাটক।

এ ছাড়া চলতি মাসেই ‘যদি থাকে নসীবে’ নামের আরেকটি ৭ পর্বের ঈদ ধারাবাহিকের শুটিং করবেন বলে জানিয়েছেন এ অভিনেতা। পাশাপাশি একই পরিচালকের ‘হাবিবুল একটি ভয়ংকর প্রেম’ ও ‘যে কোন প্রয়োজনে কল করুন’ নামের ঈদের দুটি খ-নাটকের কাজও শেষ করেছেন এ অভিনেতা।

হাতে রয়েছে আরও কয়েকজন নির্মাতার একাধিক নাটক। ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘করোনার কারণে গত বছরের দুটি ঈদেই কম কাজ করেছি। রোজার ঈদে আগে শুটিং করা কিছু নাটক প্রচার হলেও কোরবানির ঈদের নাটকে কাজ কিছুটা বেশি করেছিলাম। এবার যেহেতু গত বছরের চেয়ে পরিস্থিতি কিছুটা ভালো, তাই অভিনয়ের ব্যস্ততাও বেশি।

তারপরও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই শুটিং করার চেষ্টা করছি। সামনের দিনগুলোতেও যেন সুস্থ ও নিরাপদে কাজ করতে পারি, সে চেষ্টাই করছি।’ নাটকের পাশাপাশি ছবিতেও নিয়মিত অভিনয় করেন এ অভিনেতা। গত বছর ভারতের কলকাতার ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। সম্প্রতি এটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরবর্তী সময়ে ছবিটি নেপালেও মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com