বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক রয়েছে: ড. একে আব্দুল মোমেন

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৭.৪০ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

ভারতের নাগরিকপঞ্জি বা এনআরসি বাস্তবায়নের ঘোষণা এবং এর আতংকের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে কয়েকশ’ মানুষের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও অনুপ্রবেশ চেষ্টা কমবেশি অব্যাহত আছে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন  এক অনুষ্ঠানে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক রয়েছে। ভারত এমন কিছু করছে না যাতে আতংকের পরিবেশ সৃষ্টি হয়।

ভারতের নাগরিকপঞ্জি আতংকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় যশোর-ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় গত দুই সপ্তাহে ৪শ’য়ের বেশি মানুষকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এই অবৈধ অনুপ্রবেশ প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। আর এই অনুপ্রবেশ প্রচেষ্টা মোকাবেলায় সীমান্তে নজরদারী বাড়ানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। চিঠিতে বৈধ কাগজপত্র ছাড়া কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বলা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন  শনিবার সংবাদ মাধ্যমকে বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com