সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় প্রেমের বলি কিশোরীকে গলা কেটে হত্যা

  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৩৮ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার সাঘাটার ভরতখালীতে প্রেম করায় কলেজ পড়ুয়া কিশোরীকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ভরখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।

হত্যার শিকার আতিকা আকতার সুলতানা (১৭) ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে।
স্থানীয়রা জানান, সুলতানা ও এক যুবকের প্রেম নিয়ে পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। প্রেমে বাঁধা দেওয়ায় ঘটনার দিন সুলতানার সাথে মা হামিদা বেগম ও ভাইয়ের ঝগড়া হয়।

এরই এক পর্যায়ে সুলতানাকে ধারালো কোনো কিছু দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুলতানার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিকভাবে জানা গেছে, আতিকা’র প্রেমে বাঁধা দেয়ায় মা হামিদা বেগমের সাথে ঝগড়া হয়। এসময় কে বা কারা তাকে ধারালো কোনো কিছু দিয়ে গলায় আঘাত করলে তার মৃত্যু হয়। তদন্ত সাপেক্ষে হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com