মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নতুন সিনেমায় “আড়ালের” চুক্তিবদ্ব হয়েছে সাগর

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ২.৩৪ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় মডেল ও অভিনেতা সাখাওয়াত সাগর নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির নাম ‘আড়ালে’। এটি পরিচালনা করবেন নবীন নির্মাতা নাজমিন সুলতানা তুলি। সাগর জানান, গত ১৭ ফেব্রুয়ারি ( বুধবার ) ঢাকার একটি রেষ্টুরেন্টে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত এই ছবির সাইনিং অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ছবিতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন। জানা যায়, সাইনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা ( সদস‍্য নারী ও শিশু মন্ত্রণালয় উপ কমিটি ; সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। এই ছবির কাহিনী লিখেছেনবেবী বড়ুয়া (কার্যকরী সদস‍্য, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ )।

চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করবেন নাজমিন সুলতানা তুলি। সাগর জানান, একদম ভিন্নধর্মী গল্পে এই চলচ্চিত্র নির্মাণের শুভ সূচনা হয়। ছবির নির্বাহী প্রযোজক সানি রহমান (সাধারণ সম্পাদক, আলোকিত মানুষ ফাউন্ডেশন )। এ. এম. মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করা হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সাখাওয়াত সাগর, হিমেল রাজ, শতাবদি ওয়াদুদ, রেবেকা সহ একঝাঁক গুণী অভিনয় শিল্পী। সাগর জানান, এই ছবিটির আগে তার অভিনীত লাভ ইউ প্রিয়া, মনের মধ্যে লেখা ছবিগুলো মুক্তি পেয়েছে। এছাড়াও কলিজার টুকরা নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। জানা যায় সাত শতাধিক মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন সাগর। আর শতাধিক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। এছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করা এই সুদর্শন মডেল ও অভিনেতা ২০০৯ সালে এনটিভি সুপার হিরো – সুপার হিরোইন (নতুন মুখের সন্ধানে) রিয়েলিটি শোতে ফাইনালিস্ট হওয়ার পরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com