মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বসন্তের সর্বজনীন প্রাণের উৎসব

  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২৩ এএম
  • ৩২২ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পহেলা বৈশাখ দল-মত-নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। শহর-নগর-বন্দর থেকে শুরু করে গ্রামের পাড়া-মহল্লা সর্বত্র ধনী-গরীব সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রাণের এ উৎসবে মেতে ওঠে। সে ধরণের প্রাণের উৎসবে রূপ নিচ্ছে বসন্ত উৎসব।

প্রতিমন্ত্রী গতকাল বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে ‘বসন্ত উৎসব ১৪২৭ বঙ্গাব্দ’ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, বরাবর ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপিত হলেও গত বছর বাংলা একাডেমির সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী বসন্ত উৎসব এখন থেকে ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হবে।

চল্লিশোর্ধ্ব বয়সী সবাইকে দ্রুত টিকা নেয়ার আহবান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমি মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য ও সর্বমোট সপ্তম ব্যক্তি হিসেবে গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে কোভিড-১৯ টিকা গ্রহণ করেছি। এটি ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি নিরাপদ টিকা। তিনি বলেন, আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কিন্তু এখনো সম্পূর্ণ নির্মূল করতে পারিনি।

সেজন্য সবাইকে এখনো স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সমবেত সংগীত, নৃত্যানুষ্ঠান ও ব্যান্ডদল ‘স্পন্দন’ কর্তৃক ব্যান্ডসংগীত পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com