সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

স্ত্রীকে কুপিয়ে হত্যা ৩ সন্তানেরা হারোলো মা

  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ১০.০৪ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি:  গত ৯ ফেব্রুয়ারী বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামে স্ত্রী ও শ্বাশুড়ীকে জবাই করে হত্যার পর কুমিল্লা মুরাদনগর ১৬ নং দামঘর ইউনিয়ের পরমতাল গ্রামে শনিবার রাতে নিজ স্ত্রী আখিঁ আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় সৃত্রে জানা যায় পরমতলা গ্রামের পূর্বপাড়া মুক্ত ব্যাপারির বাড়ির মৃত:মনু মিয়ার দ্বিতীয় মেয়ে আখিঁ আক্তার(৩০)কে তার স্বামী সুমন মিয়া (৩৮) নিজ স্ত্রী আখিঁ আক্তারকে পারিবারিক কলহের জের ধরে শনিবার রাত আনুমানিক সাড়ে আট টায় এলোপাথারী কুপিয়ে ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। হত্যাকারী দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের শরীফ মিয়ার ছেলে। জানা যায়,১০ বছর আগে আখি আক্তারের সাথে সুমন মিয়ার পারিবারিক ভাবে বিয়ে হলেও সুমন তার শ্বশুর বাড়ীতে বসবাস করত।

সুমনের মাদক সেবনের বিষয় নিয়ে তাদের সংসারে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকতো।শনিবার রাতে নেশা করার জন্য টাকা না দেয়ায় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন মিয়া একটি ধারালো বটি দা নিয়ে আখি’র ঘাড়ে ও পেটে এলোপাথারি কোপাতে থাকে। আখির আর্ত-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে কুমেকে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার সময় আখির মৃত্যু হয়।তাদের সংসারে তার ২ ছোট মেয়ে, জান্নাত, সোহাগী ও বড় ছেলে সোহাগ মাকে হারিয়ে এবং বাবা কারাগারে যাওয়ায় বড় অসহায় তিন সন্তানেরা।

স্থানীয় মেম্বার মোঃ আবিদ আলী বলেন- হত্যাকারী সুমন দীর্ঘ দিন ধরে শ্বশুর মনু মিয়ার বাড়ি থেকেই জীবন- যাপন করে আসছিলো,পেশায় সে রাজ-মেস্ত্রুরীর কাজ করতো। শনিবার রাতে ঘরে থাকা তার শ্বাশুড়ীকে ঔষদের কথা বলে দোকানে পাঠিয়ে ওই ঘটনা ঘটায়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, নিহতের লাশ কুমেক হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। হত্যার ঘটনায় ঘাতক সুমনকে দেবীদ্বার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com