সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় দিঘীতে বিষ দিয়ে ৩৫ লাখ টাকা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৪০ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সদরের কুয়ানগর দিঘীতে বিষাক্ত বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মাছ মরে ভেঁসে ওঠে। ঘটনাটি জানাজানি হলে দিঘীর মালিক ময়েন মন্ডল কিছু মাছ জাল দিয়ে ধরেন। এই ঘটনার সংবাদ পেয়ে দিঘী পরিদর্শণ করে থানা পুলিশের সদস্যরা।
সদর উপজেলার কসবা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে ক্ষতিগ্রস্থ্য দিঘীর মালিক ময়েন মন্ডল। তিনি দীর্ঘ দিন থেকে মাছ চাষ করে ব্যবসা করছেন।
দিঘীর মালিক ময়েন মন্ডল জানান, কসবা গ্রামের তাদের নিজেস্ব ১৯ দিঘা আয়তনের বিশাল দিঘীতে রুই, কাতলা, জাপানি, মিনারকাপ, মৃগেলসহ বিভিন্ন জাতের ৭ কেজি ওজনের পর্যন্ত বিভিন্ন জাতের ৩৫ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকার মাছ ছিল। কে বা কাহারা শনিবার রাতে দিঘীতে বিষাক্ত বিষ দেওয়ায় সব মাছ মরে ভেঁসে উঠেছে। দ্রুত ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন জানান, ঘটনায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com