মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অভিনেত্রী লারা লোটাস এর জন্মদিনে ভিন্ন আমেজ

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৪.১১ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গতকাল ছিল অভিনেত্রী লারা লোটাস এর জন্মদিন। মজার ব্যাপার হলো একই তারিখে একই দিনে ১১ফেব্রুয়ারি তার এবং তার ছোট বোনের সামিয়া রাকা মৌ ( লারা যাকে আদর করে ডাকে কলিজার টুকরা নামে) এরও জন্মদিন! তাদের দুই বোনের জন্ম রবিবার তারিখটা ছিলো ১১ ।

প্রতিবছরই দুই বোন এক সাথে যৌথ ভাবে কেক কেটে জন্মদিন পালন করেন। কিন্তু এবারের বিষয়টি একটু ভিন্ন আকারের। কারণ বড় বোন রয়েছেন শুটিংয়ে। তাই কেক কেটে জন্মদিনের উৎসব আয়োজন এবার আর ছিলো না। তবে পারিবারিকভাবে স্থানীয় এতিমখানায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ ও খাবারের আয়োজন করেছিলেন অভিনেত্রী লারা লোটাস।

লারা লোটাসের মিডিয়ায় আসার শুরুটা ছিল নাচের মাধ্যমে সেই ছোট্ট বেলায়। ক্লাসিক্যাল নাচ শিখেছেন সোহেল রহমানের কাছে। মডার্ন ড্যান্স শিখেছেন পলাশ মাহমুদের কাছে। ছোটবেলায় নাচ করলেও পরে আর নিয়মিত করা হয়নি আর। কিছু স্টেজ পারফরমেন্স করলেও শেষ পর্যন্ত নিজেকে নাচে ধরে রাখতে পারেননি নাটকের ব্যস্ততার কারণে।

একুশে টিভিতে প্রচারিত ছোটদের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরে লারা লোটাস এক সময় নিয়মিত খবর পড়েছেন। খুব ছোট থাকতেই শিশু মডেল হিসেবে র‌্যাম্পে হেঁটেছেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে টুকটাক লেখালেখিও করছেন লারা। গতকাল সকালেই বগুড়া থেকে ফিরলেন আকতারুল আলম তিনুর পরিচালনায় টেলিফিল্ম ” চাঁদের আলো” শুটিং স্পট থেকে।

“চাঁদের আলো ‘ রচনা করেছেন আলী আজাদ। দুপুরে চ্যানেল আই এর লাইভ করেই রওনা দিয়েছেন আবারো বগুড়াতে শুটিং এর উদ্দেশ্যে। লারা লোটাস অভিনীত উল্লেখ্যযোগ্য নাটক হচ্ছে- হুমায়ুন আহমেদের লেখা ‘শুভ্র’, ‘ছয় যুবকের সংসার’, ধারাবাহিক নাটক ‘আশ্রয়’, ‘পোড়া মাটির গল্প’, আকতারুজ্জামান তুহিন পরিচালিত ‘মহল্লার বড় ভাই’, ফজলুর রহমান পরিচালিত ‘তাল বাহানা’ ও ধারাবাহিক ‘বৌ তরণী’, ‘রমিজের আয়না’, ‘কাছের মানুষ’ ও ‘লাবণ্যপ্রভা’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com