সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লায় কওমী মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২৩ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় মাদরাসাতুল আবরার নামের কওমী মাদ্রাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিপোর্ট লিখা পর্যন্ত বৃহস্পতিবার রাতে সাড়ে আট টায় চান্দিনা ও দাউদকান্দি থানা সার্কেল সহকারি পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান- ঘটনার বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে যাই, মৃত্যুর কারন রহস্য উদঘাটনের চেষ্টা চলছে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই দিকে বুধবার (১০ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার কওমী মাদ্রাসা থেকে ছাত্রদের বেডিং এর স্তুপের নিচ থেকে রায়হান হোসেন (১০) নামে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান ডুমুরিয়া গ্রামের অটো রিক্সা চালক মিজানুর রহমানের ছেলে।

পিতা মিজানুর রহমান জানান- বুধবার সকাল ১১টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে খাবার খেয়ে দুপুর ১টায় মাদ্রাসায় চলে যায়। সন্ধ্যায় মাদ্রাসার থেকে ফোন করে জানায়, আমার ছেলে মাদ্রাসায় যায়নি। পরবর্তীতে আমরা বিভিন্ন স্থানে মাইকিং করা সহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজাখুঁজি শুরু করি। রাত সাড়ে ১০টার পর মাদ্রাসার একটি শিক্ষক আমার বড় ভাই মোস্তফা মিয়ার ফোনে কল করে আমাদেরকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলেন।

আমরা মাদ্রাসায় যাওয়ার পর ছাত্রদের বেডিং এর স্তুপের নিচে আমার ছেলের মরদেহ দেখান। মাদ্রাসার দায়িত্বে থাকা শিক্ষক ক্বারী হারুনুর রশিদ জানান- সন্ধ্যায় আমরা হাজিরা ডাকার সময় রায়হানকে না পেয়ে খোঁজ নেই। তাকে না পেয়ে আমরা তার বাড়িতে খবর দেই। রাতে মাদ্রাসার ছাত্ররা ঘুমাতে যাওয়ার সময় বেডিং এর স্তুপ থেকে তাদের বেডিং নেওয়ার সময় ওই ছাত্রকে দেখে আমাদের ডেকে দেখান।

কিন্তু কিভাবে ওই ছাত্রের মৃত্যু ঘটেছে আমরা বলতে পারছি না। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল থেকে নিহত শিশু ছাত্রের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষকসহ ৪জনকে আনা হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওই মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com