মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মান্নান হীরা স্মরণ উৎসব করবে আরণ্যক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৪০ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ মান্নান হীরা স্মরণ উৎসব আয়োজন করতে যাচ্ছে আরণ্যক নাট্যদল। সদ্য প্রয়াত মান্নান হীরার সৃষ্টি ও কর্ম স্মরণ করে আরণ্যক নাট্যদল আজ ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় নাট্যশালায় এই স্মরণ উৎসব আয়োজন করবে। উৎসবে মান্নান হীরা রচিত দর্শকনন্দিু মঞ্চনাটক ‘ময়ূর সিংহাসন’ ও ৫টি পথনাটক মঞ্চায়ন হবে।

উৎসবে মান্নান হীরার নাটক নিয়ে একটি সেমিনারেরও আয়োজন রয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার চিলেকোঠায় উৎসব উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান ও নাসিরউদ্দিন ইউসুফ।

এরপর বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মান্নান হীরার নাটক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন ড. রতন সিদ্দিকী। সন্ধ্যা ৭টা জাতীয় নাট্যশালায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে মান্নান হীরা রচিত নাটক ‘ময়ূর সিংহাসন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের পাশে খোলা চত্বরে মান্নান হীরা রচিত ৫টি পথনাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পথনাটকগুলো হলো- আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘ঘুমের মানুষ’; সুবচন নাট্য সংসদের ‘বৌ’; উৎস নাট্যদলের ‘ইঁদারা’ ও থিয়েটার অঙ্গনের ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’।” গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন নাট্যকার মান্নান হীরা। সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com