সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

একটি পক্ষ সরকারের টাকায় পতনের নামে প্রতারণা করছে : মোমিন মেহেদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২৩ পিএম
  • ৪৭২ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জনগনের অধিকার আদায়ের কথা বাদ দিয়ে একটি পক্ষ সরকারের টাকায় পতনের ডাক দিয়ে প্রতারণা করছে। এরা কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামায়াত ইসলাম বা বাম রাজনীতির নামে নিজেদের আখের গুছিয়েছে। এদের থেকে সাবধান থাকবেন, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজপথে তাদের সাথে ভুলেও নামবেন না; তাদের সাথে যাওয়ার আগে ইমরান এইচ সরকারের সাথে যারা গিয়েছিলো, তাদের পরিণতির কথা ভেবে নেবেন।

৪ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় যাত্রাবাড়িস্থ নতুনধারা ঢাকা মহানগর উত্তর-এর অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত ‘ভাষার মাসে সাহসের রাজনৈতিক দীক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। যাত্রা বাড়ি থানা নতুনধারার আহবায়ক কামরুন্নেসা সামিনার সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বাদল চৌধুরী রিপন, ঢাকা মহানগর নতুনধারার সদস্য সাহারা হাসান, নিরব ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, সরকারের রাজনৈতিক কৌশল খুব ভয়ংকর। তারা রাজনীতিতে বিএনপিকে নিষ্ক্রিয় করে এখন লোক দেখানোর জন্য, বিশ^কে দেখানোর জন্য রাজপথে কিছু গৃহপালিত রাজনৈতিক মুখ ব্যবহার করছে। টাকার বিনিময়ে এরা দুএকটা কথা সরকারের বিরুদ্ধে বললে মাঠ পর্যায়ে কোন কাজ করে না, জনগনের অধিকার নিয়েও এদের কোন পদক্ষেপ নেই। রাস্তা-ঘাট-ব্রীজ-কালভার্ট-এর উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার হলেও পেইড কিছু রাজনৈতিক মুখ খোলা বাজারে রেশন দেয়ার মত কথা বলে সরকার পতনের ডাক দেয়ার অভিনয় করছে, এদের থেকে দূরে থেকে ভাষা শহীদ সালাম-বরকত-এর মত অবিরত লড়তে তৈরি হোন সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে। বক্তারা এসময় আল জাজিরায় প্রচারিত সংবাদ প্রসঙ্গে বলেন- নতুন প্রজন্ম জানে- ‘যা কিছু রটে, কিছু না কিছু বটে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com