সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৩.০৪ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল তৈরি সরবরাহকারি চক্রের ১ সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার।পরে ভ্রাম্যমান আদালতে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার ভুমি ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।

জানা যায়,১৪ জানুয়ারী ( বুধবার)  বিকালে পৌরশহরের ভান্ডারা গ্রামের মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯শতক জমির মধ্যে ৩শতক জমি নিজ পুত্রকে ওশিয়ত নামা দলিল সম্পাদন করতে যায় সাব-রেজিস্ট্রার অফিসে।দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লেখে সাবরেজিস্ট্রারের কাছে যায়। এসময় সাব-রেজিস্ট্রার দলিলের জাবেদা নকলটি সন্দেহ মনে হলে,রেকর্ড রুমে তল্লাশি চালায়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাবাদ করে। তারা জানায় হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আঃরহিমের পুত্র মজিবুর রহমান তাকে ১০হাজার টাকার বিনিময়ে এ জবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভূয়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলির তৈরির সাথে জড়িত আরেক জনের নাম প্রকাশ করেছেন। তিনি হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিক্তিতে সহকারি কমিশনার ভুমি ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, জাল দলিল তৈরি চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান–প্রথমে দলিলের জাবেদা নকলটি আমার সন্দেহ হয়। সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভূয়া প্রমানিত হলে তাদের জিজ্ঞাবাদ করি তারা স্বীকার করলে সহকারি কমিশনারকে কল করা হলে তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com