বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১০.৫৫ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের উত্তর তেমহনীর রোজ ভিলা প্রাঙ্গণে শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড়শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি সামছুল করিম খোকন। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানবাধিকার শুধু কাগজে-কলমে নয়, বাস্তব কাজের মাধ্যমেও নিশ্চিত করতে হবে। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আহসান উল্লাহ তুহিন, সাংগঠনিক সম্পাদক একেএম মহিউদ্দিন খোকন, শরীফ উল্লাহ রানা, রাশেদুল ইসলাম, তাসলিমা আক্তার, শাহ সাফায়েত উল্লাহ কাদরী ও জসীম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা শীতার্ত মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরে বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ির শিশু শিল্পী সুবাইতা বিনতে করিম। তার কণ্ঠে তেলাওয়াত অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
কম্বল বিতরণ শেষে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এ কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। বাংলাদেশ মানবাধিকার কমিশনের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com