সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে জমিজমা বিরোধে অসুস্থ ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ!

  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১২.১৫ এএম
  • ১০৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর জেলা সদরের ৪ নম্বর চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিজ্জালী বাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অসুস্থ ব্যক্তির বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর আপন বড় ভাই।
ভুক্তভোগী মো. বেলাল হোসেন (৫০), পিতা মৃত ছায়েদুল হক। তিনি প্রায় এক বছর ধরে সড়ক দুর্ঘটনায় কোমর ও হাঁটু ভেঙে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। স্বামী অসুস্থ থাকায় চার সন্তানের জননী মানছুরা বেগম পরের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাচ্ছেন। পরিবারের এক কন্যা সন্তান বিয়ের উপযোগী হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। নিরুপায় হয়ে চিকিৎসা খরচ মেটাতে বেলাল সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক সহযোগিতা চেয়ে পোস্টও করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বেলালের এ বিপদের সুযোগে মঙ্গলবার বড় ভাই মো. সেলিম (৫৫) জমিজমা বিরোধের জেরে বেলালের বসতঘর ভেঙে ফেলেন। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুট করা হয় বলে বেলালের স্ত্রী দাবি করেন। ঘর ভাঙচুরে জাবেদ হোসেন, রোমান হোসেন, কিরন হোসেনসহ অজ্ঞাত ১০-১২ জন সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইমুম ও মনিরসহ একাধিক ব্যক্তি জানান,‘ নির্বাচনের পর শালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছিল। বেলাল হাসপাতালে ভর্তি থাকায় সুস্থ হয়ে ফেরার অপেক্ষার কথা বলা হলেও সেলিম তা মানেননি। সেলিম আইন কানুন কিছুই মানে না। ’
এ বিষয়ে মো. বেলাল হোসেন জানান, জমিজমা বিরোধ নিয়ে তাদের মধ্যে আগেও আদালতে পাল্টাপাল্টি মামলা ছিলো এবং বর্তমানে এ ঘটনার বিষয়েও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com