রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নওগাঁ বিস্ফোরক মামলায় শিক্ষক আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ২.১৬ এএম
  • ৫২ বার পড়া হয়েছে

সোহেল রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁয় ডেভিল হান্ট ফেস-২ এর অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় এসাউল হক নামের এক শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। সোমবার পূর্বরাতে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

আটককৃত শিক্ষক এসাউল হক উপজেলার কালাইবাড়ি এলাকার শামসুল হকের ছেলে ও কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক।

জানা যায়, শিক্ষক এসাউল হক আ’লীগের নিতপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। গতরাতে পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এর আগে ২০২৪ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বরের বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ওই সময়ের ২ নং মামলায় তাকে আটক করা হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, থানার বিস্ফোরক দ্রব্য আইনের ২ নং মামলায় তাকে আটক করা হয়েছে। এরপর আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com