মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গানে ফিরছেন পড়শী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৪৭ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গানে ফিরছেন পড়শী পড়শীর শুরুটা হয়েছিল ক্ষুদে গানরাজ এর দ্বিতীয় রানার আপ হওয়ার মাধ্যমে। এবং বেশ আলোচনাতেও ছিলেন প্রথম দিকে। এরপর বেশ কিছু গান করেন। গানে সাফল্য না পেয়ে গায়িকা থেকে নায়িকা রূপেও দর্শকদের সামনে হাজির হলেন। ‘মেন্টাল’ নামক সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

এখানেও ব্যর্থ হন পড়শী। মিডিয়ায় টিকে থাকতে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবেও কাজ করেছেন। কিন্তু কোন কিছুতেই যখন দর্শকদের মন জয় করতে পারছিলেন না তিনি তখন সবশেষে যুক্ত হন এফএম রেডিওর আরজে হিসেবে। এভাবেই মিডিয়া থেকে আড়ালে চলে গেছেন আলোচিত পড়শী। জানা গেছে গানের জগত থেকে ছিটকে পড়া পড়শী আবার গানে ফিরতে চেষ্টা করছেন। জানা গেছে, এরই মধ্যে তিনটি গানের কাজ প্রায় শেষ করেছেন তিনি।

একক ছাড়াও তিনি ব্যস্ত আছেন দ্বৈত গানের আয়োজন নিয়ে। দ্বৈত গানে পড়শীর সঙ্গে কণ্ঠ দেবেন শিল্পী ইমরান। নতুন তিন গান নিয়ে পড়শী বলেন, ‘গানের শিরোনাম এখনই জানাতে চাচ্ছি না। প্রকাশের আগ মুহূর্তে সবাইকে জানাব। নতুন আয়োজনে তার নিজের কথা, সুরের পাশাপাশি থাকছে ইমরানের সুর ও সংগীতায়োজনের গান। বরাবরের মতো প্রতিটি গানে মেলোডিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই মাসের শুরুতে ঢাকার বাইরে গানের মিউজিক ভিডিওর শুটিং করা হবে। ভিডিও নির্মাণ শেষ হলে চূড়ান্ত করা হবে গান প্রকাশের সময়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com