মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজাদ রহমান স্মরণে শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব সাংস্কৃতিক

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১.১৩ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

 প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বাংলা খেয়ালের উদ্যোক্তা ও কিংবদন্তী সংগীতজ্ঞ আজাদ রহমান। তাঁর হাত ধরেই দেশের বেসরকারী টেলিভিশন ‘চ্যানেল আই’য়ে শুরু হয়েছিলো বাংলা খেয়াল উৎসব। তিনি আজ নেই! কিন্তু রয়ে গেছে তাঁর কর্মযজ্ঞ।

দেশের এই কিংবদন্তী সংগীতজ্ঞকে স্মরণ করেই চ্যানেলটি এবার আয়োজন করতে যাচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব ২০২১’। এবারের এ উৎসব শুরু হবে ৩১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়। শনিবার (৩০ জানুয়ারি) তেজগাঁও চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

এতে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন-সংগীত ব্যক্তিত্ব¡ ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. অসীত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ, অধ্যাপক ড. নাশিদ কামাল. অনীল কুমার সাহা প্রমুখ। শাইখ সিরাজ বলেন, এবারের আয়োজনটি অন্য যেকোন বছরের তুলনায় একটু ভিন্নতর। এবছর করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন যাত্রায় যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমন গত এক বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি। যাদের অন্যতম একজন হলেন এই বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমান। এবছর তার স্মরণেই সকল শিল্পী ও অনুষ্ঠান আয়োজনের উদ্দ্যোক্তাদের নিয়ে শুরু হবে আসরটি। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com